সুনামগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ জানাতে হটলাইন চালু
দৈনন্দিন
প্রকাশঃ ২৫ মে, ২০২৬ ২:৩৩ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবুবাগানে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতাল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুনিল ওই এলাকার বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সুনিল সাঁওতাল একটি লেবুবাগানে ঘাস কাটতে যান। বন্য শুকর তাড়াতে বাগানের চারপাশের কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। ঘাস কাটার একপর্যায়ে তিনি ওই বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, লেবুবাগানের কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ থাকায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতালের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীমঙ্গল সংবাদ, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, লেবুবাগান, কাঁটাতারে বিদ্যুৎ, শ্রমিকের মৃত্যু