২৪ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ২৪ ঘণ্টায় ৮৮.৫ মিলিমিটার বর্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ মে, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ন

ছবিঃ মুষলধারে বৃষ্টি পড়ছে। সিলেট ভয়েস

সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

শনিবার (২৩ মে) সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

 

পূর্বাভাসে আরও জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টায় সিলেটের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় বেড়ে দাঁড়ায় ৮৫ শতাংশে।

 

এদিকে সিলেটে বৃষ্টিপাতের প্রবণতাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (২২ মে সকাল ৬টা থেকে ২৩ মে সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৮৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় আরও ৩১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

আগামীকাল রোববার সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা হবে ৬টা ৩৪ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেটে বৃষ্টির পূর্বাভাস, সিলেটে ভারী বৃষ্টি, সিলেট তাপমাত্রা, আবহাওয়া সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ