হবিগঞ্জে বকেয়া বেতনের দাবিতে চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
দৈনন্দিন
প্রকাশঃ ২৫ মে, ২০২৬ ৩:২২ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ঝুমকি দেব (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ঝুমকি দেব ওই এলাকার চঞ্চল দাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় নিজ শয়নকক্ষে ঝুমকি দেবকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের স্বামীর পরিবারের পক্ষ থেকে এটিকে আত্মহত্যা বলা হলেও ভিন্ন দাবি করেছেন ঝুমকি দেবের বাবার বাড়ির লোকজন। তাদের অভিযোগ, এটি একটি হত্যাকাণ্ড।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
গোলাপগঞ্জ, সিলেট, গৃহবধূর মরদেহ উদ্ধার