জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৫ মার্চ, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ন
সিলেট মহানগরের জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার (১৫ মার্চ) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) শাওন মাহমুদ অপু সঙ্গীয় ফোর্সসহ নগরের ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজার সংলগ্ন মনির মিয়ার ‘সাত ভাই রেস্টুরেন্ট’-এ অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়া খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলামিন (২৪), জুবায়ের আহমদ (৩৭), আলী আকবর (৩২) ও মো. ছালিক (৩৬)। তাঁদের সবার বাড়ি জালালাবাদ থানার বিভিন্ন এলাকায়।
এ ঘটনায় জালালাবাদ থানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) অ্যাক্ট ২০০৬ এর ৯৫ ধারায় একটি নন-এফআইআর দায়ের করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিলেট জুয়া অভিযান, জালালাবাদ থানা, জুয়াড়ি গ্রেপ্তার, এসএমপি অভিযান, সিলেট পুলিশ