টানা বৃষ্টিতে বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৪ মার্চ, ২০২৬ ৮:০৯ অপরাহ্ন
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে আগামী ১৬ মার্চ (সোমবার) সকাল ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার কাটাগাং খাল খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খননকাজের উদ্বোধন করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।
এর আগে আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে দেশের আরও ৫৪টি জেলায় সংসদ সদস্যদের উপস্থিতিতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে একযোগে এই কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে।
কৃষি সেচব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রমিক, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো জানিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
মৌলভীবাজার, খাল খনন কর্মসূচী