১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ মার্চ, ২০২৬ ৪:১৫ অপরাহ্ন


সিলেট মহানগরের জালালাবাদ থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নগরের আখালিয়া নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ২০ পিস ইয়াবাসহ সাইফুর রহমান সাইফ (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তার সাইফুর রহমান সাইফ জালালাবাদ থানার যোগীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আজিজুর রহমান।

এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট মাদক অভিযান, জালালাবাদ থানা, ইয়াবাসহ গ্রেপ্তার, এসএমপি অভিযান, সিলেট পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ