সিলেটে সড়কে প্রাণ হারানো ৮ মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে প্রথমবার সিলেট ও মৌলভীবাজার সফরে আসছেন আরিফুল হক চৌধুরী।
সফর সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ২টা ১৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবেন তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে এ সফরসূচি নির্ধারণ করা হয়েছে।
পাঁচদিনের সরকারি সফরে তিনি সিলেট ও মৌলভীবাজার জেলায় প্রশাসনিক বৈঠক, ধর্মীয় কর্মসূচি, রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন জনসম্পৃক্ত কার্যক্রমে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী প্রথম দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন উপদেষ্টা। সেখান থেকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করবেন।
পরদিন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত এবং পবিত্র জুমার নামাজে অংশগ্রহণ করবেন তিনি। পরে দরগাহ এলাকায় আনুষ্ঠানিকতা শেষে বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সড়কপথে মৌলভীবাজারে যাবেন উপদেষ্টা। সেখানে সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত, বরুণা মাদরাসা পরিদর্শন এবং স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি পারিবারিক কবর জিয়ারতসহ ব্যক্তিগত কর্মসূচিও রয়েছে। বিকেলে কমলগঞ্জ থেকে সিলেটে ফিরে রাতযাপন করবেন।
সফরের চতুর্থদিন রোববার (২২ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
শেষদিন সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। এরপর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বিকেলে রাজধানীতে পৌঁছানোর মাধ্যমে সফর শেষ করবেন।
সফরকালে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আরিফুল হক চৌধুরী, সিলেট সফর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান