১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

জকিগঞ্জ শ্রমিকলীগের নেতা আফজল মেম্বার গ্রেফতার

প্রতিনিধি, জকিগঞ্জ, সিলেট

প্রকাশঃ ১৬ মে, ২০২৫ ৫:১৮ অপরাহ্ন




পূর্বের মামলার জেরে সিলেটের জকিগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বদরুল আলম আফজল (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। 

 

শুক্রবার ভোররাতে জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না । 

 

ওসি বলেন, শ্রমিকলীগ নেতা বদরুল আলম আফজলকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তীতে অন্য মামলায় গ্রেফতার দেখানো হবে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় তিনি জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

পুলিশ জানায়, বদরুল আলম আফজল মেম্বারের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। তাকে ওই ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর পর জামিন নামঞ্জুর করে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

জানা যায়, গ্রেফতারকৃত বদরুল আলম আফজল জকিগঞ্জ সদর ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য ও সেনাপতিরচর গ্রামের মৃত মুহিবুর রহমান ময়না মিয়ার ছেলে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ