২০ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

মাধবপুরে ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মাসুদ আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ মে, ২০২৫ ৪:০৭ অপরাহ্ন

ছবিঃ মাসুদ খান

মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ খানকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তিনি জগদীশপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। 


বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যার দিকে জগদীশপুর বাজার থেকে  মাধবপুর আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে মাধবপুর থানাতে হস্তান্তর করা হয়। 

 

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। 


ওসি জানান, সেনাবাহিনীর সদস্যরা চেয়ারম্যান মাসুদ খানকে আটক করে মাধবপুর থানায়  হস্তান্তর করেছেন। তাকে ৫৪ ধারাও আওতায় আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাসুদ খানের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলা অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরূদ্ধে কোন মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ