২৮ মে ২০২৬

নির্বাচনযাত্রায় বিএনপি

‘গুম ও শহীদ’ পরিবারের জন্য আলাদা বসার ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

সিলেটে বিএনপির নির্বাচনী প্রচারণার জনসভায় ‘গুম ও শহীদ’ পরিবারের সদস্যদের জন্য আলাদা বসার জায়গা রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে সরেজমিনে আলিয়া মাদরাসা মাঠে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার মধ্যেই তারেক রহমানের জনসভার জন্য মঞ্চ প্রস্তুতির কাজ শেষ করা হয়েছে। মঞ্চে বসানো সব আসনই সাধারণ চেয়ার। এর সামনেই ‘গুম ও শহীদ’ পরিবারের সদস্যদের জন্য আলাদাভাবে বসার ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে শতাধিক চেয়ার। 

এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেও কোনো বিশেষ বা ভিআইপি আসনে বসছেন না। তাঁর জন্যও অন্যান্যদের মতোই সাধারণ চেয়ার রাখা হয়েছে। এক কথায়, মঞ্চে থাকা সব আসন একই ধরনের, আলাদা করে ভিআইপি বা বিশেষ কোনো চেয়ার রাখা হয়নি।


শেয়ার করুনঃ

নির্বাচনযাত্রায় বিএনপি থেকে আরো পড়ুন

সিলেট, তারেক রহমান, জনসভা, গুম ও শহীদ পরিবার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ