২৮ মে ২০২৬

ধর্ম / ইসলাম

সিলেটের শাহী ঈদগাহসহ বিভিন্ন মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ মে, ২০২৬ ১২:০৫ অপরাহ্ন


বৃহস্পতিবার (২৮ মে) সকালে সিলেটের ৭০০ বছরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। 


সকাল ৮টায় শুরু হওয়া এই জামাতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।


ফজরের নামাজের পর থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে মুসল্লিরা শাহী ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। 


নামাজের আগে বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান।


নামাজ শেষে মুসল্লিরা দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন এবং পরস্পর কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


শাহী ঈদগাহ ছাড়াও নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.)-এর মাজার জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী। 


একই সময়ে শাহপরান (র.) মাজার মসজিদেও ঈদের জামাত আদায় করা হয়।


ঐতিহ্যবাহী সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সকাল সাড়ে সাতটায় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।


নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি পৃথক জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান। সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ। সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।


এ ছাড়া কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে সবচেয়ে আগে, সকাল ৬টায়, ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।


শেয়ার করুনঃ

ধর্ম থেকে আরো পড়ুন

ঈদুল আজহা, জামাত, শাহী ঈদগাহ, মসজিদ, মুসল্লি, মোনাজাত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ