২৮ মে ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

ঈদুল আজহায় বাংলাদেশকে শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা ফুটবল দল

প্রকাশঃ ২৮ মে, ২০২৬ ২:০৫ অপরাহ্ন

ছবিঃ দলটির ফেসবুক পেইজের ভিডিও থেকে নেওয়া

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিশেষ ভিডিও বার্তায় বাংলাদেশিদের ‘ঈদ মোবারক’ জানিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন দলটি।


গতকাল বুধবার আর্জেন্টিনা দলের অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা হয় এআই প্রযুক্তিতে তৈরি ভিডিওটি। সেখানে দলটির অধিনায়ক লিওনেল মেসিসহ রদ্রিগো দে পল, হুলিয়ান আলভারেজ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যায়।


ভিডিওতে ফুটবলারদের কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি অবয়বে বাংলাদেশিদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা দিতে দেখা যায়। তারা বলেন, বাংলাদেশ, আমরা তোমাদের ভালোবাসি। তোমাদের জানাই ঈদ মোবারক।


২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি সমর্থকদের উচ্ছ্বাস আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় আসে। ঢাকার রাস্তায় আর্জেন্টিনার পতাকা, মিছিল ও উন্মাদনার ছবি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এরপর থেকেই বাংলাদেশিদের প্রতি বিশেষ ভালোবাসার কথা বিভিন্ন সময় প্রকাশ করে আসছেন আর্জেন্টিনার ফুটবলার ও কর্মকর্তারা।


বিশ্বকাপের পর থেকে দুই দেশের মানুষের এই আবেগঘন সংযোগ আরও দৃশ্যমান হয়ে ওঠে। বিভিন্ন উৎসব ও বিশেষ দিনে বাংলাদেশকে শুভেচ্ছা জানানোর ধারাবাহিকতাও বজায় রেখেছে আর্জেন্টিনা ফুটবল দল।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

আর্জেন্টিনা ফুটবল দল, ঈদুল আজহা, ঈদ মোবারক, বাংলাদেশ, লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, রদ্রিগো দে পল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ