২৮ মে ২০২৬

নির্বাচনযাত্রায় বিএনপি

এবার শ্বশুর বাড়ির পথে তারেক, মধ্যরাতেও লোকে লোকারন্য সিলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারতের পর শ্বশুরবাড়ি দক্ষিণসুরমার সিলামে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে অপেক্ষা করছেন শত শত লোক। সবাই ‘দুলাভাই’ তারেককে বরণ করতে প্রস্তত। মধ্যরাতেও শত শত নারী-পুরুষ তারেক রহমানকে দেখতে অপেক্ষা করছেন। 

 

এর আগেও বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে হজরত শাহ পরাণ (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান, কন্যা যাইবা রহমানসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত শেষে রাত পৌনে ১২ টার দিকে শশুর বাড়ির উদ্দেশে যাত্রা করেন তিনি।

 

‎এরও আগে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার জন্য বুধবার রাত ৮টার দিকেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে অবতরণ করেন তারেক রহমান। 

 

‎‎আগামীকাল বৃহস্পতিবার সকালে আশিক আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন তিনি। একই সঙ্গে সিলেটের সমাবেশ শেষে জন্ম মৌলভীবাজারেও সমাবেশে যোগ দেবেন তারেক রহমান।

 

এদিকে, দীর্ঘ দুই দশক পর শ্বশুর বাড়ি এলাকা সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে শ্বশুরবাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিম পুর গ্রামে বইছে উৎসবের আমেজ। 

 

স্ত্রী জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে রাতেই শ্বশুর বাড়িতে যাচ্ছেন তারেক রহমান। স্বামীকে নিয়ে জোবাইদা রহমান পৈত্রিক বাড়িতে যাওয়ার খবরে গ্রামজুড়ে  উৎসবের আমেজ বইছে।

 

দীর্ঘদিন পর জামাইয়ের আগমন উপলক্ষে বাড়ি ও আশপাশের পরিবেশ সাজিয়ে তোলার পাশাপাশি দোয়া ও আপ্যায়নের আয়োজন করা হয়েছে। রান্না করা হচ্ছে ৪০ হাঁড়ি আখনি। জামাই তারেক রহমানের আগমন উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করেছেন শ্বশুর বাড়ির লোকজন। দোয়া শেষ রান্না করা ৪০ হাঁড়ি আখনি বিতরণ করা হবে প্রায় ১২ হাজার মানুষের মধ্যে।

 

তারেক রহমান ও জুবাইদা রহমানের বিয়ে হয় ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি। জুবাইদা রহমানের বাবা প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান নৌবাহিনীর প্রধান ছিলেন এবং একসময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর দায়িত্বও পালন করেন।


শেয়ার করুনঃ

নির্বাচনযাত্রায় বিএনপি থেকে আরো পড়ুন

তারেক রহমান, শ্বশুর বাড়ি, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ