০২ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

দোয়ারায় সুদের চাপ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

প্রতিনিধি, দোয়ারাবাজর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১০ মে, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ন

ছবিঃ গ্রাফিক্স।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুদের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সুরুজ আলী (৩৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। 

শনিবার (১০ মে) ভোরে উপজেলার সদর ইউনিয়নের খামারপট্টির নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত সুরুজ আলী দোয়ারাবাজার খামারপট্টির বাসিন্দা ও মৃত সাজেদুর রহমানের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সুরুজ আলীর ভাই ফটিক উদ্দিন জানান, তার ভাই ১০ লাখ টাকা সুদে ধার নিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে সুদের টাকা পরিশোধ করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এ অবস্থায় আত্মহত্যার পথ বেছে নেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, 'সুদের টাকার চাপে সুরুজ আলী আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের কাছ থেকে জানা গেছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।'


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ আত্মহত্যা, দোয়ারাবাজার সংবাদ, সুদের টাকা, মানসিক বিপর্যয়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ