জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ নভেম্বর, ২০২৫ ১২:২০ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজার থানার আলীনগরস্থ একটি বাগানের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এটি উদ্ধার করে র্যাব-৯।
র্যাব জানায়, প্রাথমিক পর্যালোচনায় জানা যায় এটি বিদেশী এয়ারগান। বর্তমানে এটি সচল রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার এয়ারগানটি বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত চলমান রয়েছে।’
বিয়ানীবাজার, পরিত্যাক্ত, অবস্থায়, এয়ারগান, উদ্ধার