১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

হবিগঞ্জে পাথরের নিচে লুকিয়ে রাখা সাড়ে তিন কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১৭ নভেম্বর, ২০২৫ ৫:২৭ অপরাহ্ন


হবিগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানে পাথরের নিচে লুকিয়ে রাখা প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় চোরা চালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 



আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।


তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চুনারুঘাটের ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে একটি বড় ধরণের ভারতীয় চোরা চালান পণ্য পাচার হচ্ছে। 



এমন খবরের ভিত্তিতে রোববার (১৬ নভেম্বর) দিবাগত ভোর রাতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এরই প্রেক্ষিতে মহাসড়কের সাতছড়ি থেকে দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। 



পরে আটক দুটি ট্রাকের মধ্যে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি, কসমেটিকস ও বিভিন্ন ধরণের প্রসাধনী পাওয়া যায়। অপর আরেকটি কাভার্ড ভ্যানের ভেতর থেকে ভারতীয় ফুচকা জব্দ করা হয়।



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, সাড়ে তিন কোটি, টাকার, চোরাই পণ্য, জব্দ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ