১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

সিলেটে বাসে-অ্যাম্বুলেন্সে আগুন, দুবৃর্ত্তদের ধরতে তৎপর পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ নভেম্বর, ২০২৫ ২:৩৫ অপরাহ্ন


আসন্ন জাতীয় নিবার্চন বানচলের চেষ্টা ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে রায় ঘোষণাকে কেন্দ্র করে নৈরাজ্যেও চেষ্টা করা হচ্ছে।



সিলেট নগরে শনিবার (১৫ নভেম্বর) রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে অ্যাম্বুলেস ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে বাসে আগুনের ঘটনায় অস্থিরতা বিরাজ করছে জনমনে। এ নিয়ে সিলেটবাসীর মধ্যে দেখা দিয়েছে শঙ্কা।


গত রাতের পৃথক দুইটি ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন নগরের সাধারণ মানুষজন। কে বা কারা এমন দুবৃর্ত্তায়নের চেষ্টা করছে এ নিয়ে চলছে আলোচনা। 



ব্যবসায়ীরা বলছেন-এভাবে নিরাপদে ব্যবসা-বাণিজ্য করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। জানমালের নিরাপত্তায় প্রশাসনকে আরও জোরালো ভূমিকা পালন করার অনুরোধ জানান।
এ বিষয়ে পুলিশ বলছে- জনসাধারণের আতঙ্কিত হবার কিছু নেই। সিলেটের পরিবেশ স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে মাঠে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।



সিলেট মেট্রাপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘যারাই সিলেটকে অস্থিতিশীল বা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব। আমরা মাঠে কঠোরভাবে কাজ করছি।’


গতরাতের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ‘দুবৃত্তর্দের গ্রেপ্তারের অভিযান চলছে। আমরা আশা করছি শিগগিরই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারব।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেটে বাস-অ্যাম্বুলেন্স, আগুন, দুবৃর্ত্ত, পুলিশ, জাতীয় নিবার্চন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ