জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৯ অক্টোবর, ২০২৫ ২:১২ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে রেস্টুরেন্ট পাখির মাংস বিক্রি করায় ২টি রেস্টুরেন্ট সিলগালা ও একটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার হরিপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে এ নির্দেশনা দেন।
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, অভিযানে হরিপুরের শাহপরান ও তানভীর নামক রেস্টুরেন্ট দুইটিকে সিলগালা করা হয়েছে। এ সময় সোনার বাংলা নামে অন্য আরেকটি রেস্টুরেন্টকে ২০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা বলেন, ‘পাখির মাংস বিক্রির দায়ে জরিমানা ও সিলগালা করা হয়েছে। হরিপুর বাজারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
হরিপুরে, পাখির মাংস, বিক্রি,রেস্টুরেন্ট সিলগালা, জরিমানা, জৈন্তাপুর