বিশ্বনাথে কোরবানির পশুর হাটে ক্রেতা সংকট, দুশ্চিন্তায় বিক্রেতারা
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ২৬ অক্টোবর, ২০২৫ ১০:০০ অপরাহ্ন
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বহুল প্রত্যাশিত নির্বাচন স্থগিতাদেশকে কেন্দ্র করে দুই প্যানেলের প্রার্থীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ডিসির কার্যালয়ের সম্মেলন কক্ষে এমন ঘটনা ঘটে।
জানা যায়, চেম্বারের নির্বাচন স্থগিতাদেশের বিষয়ে কথা বলতে ডিসি মো. সারওয়ার আলমের কার্যালয়ে যান সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা। কিছু সময় পরে ব্যবসায়ী ফোরামের প্রার্থীরাও ডিসির সম্মেলন কক্ষে প্রবেশ করেন।
এসময় দুই পক্ষের মধ্যে হট্টগোল ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে দুই প্যানেলের সিনিয়র প্রার্থীরা বিষয়টি সমাধান করে পরিস্থিতি শান্ত করেন।
সিলেট ব্যবসায়ী ফোরামের সহ-সভাপতি প্রার্থী এনামুল চৌধুরী এনাম বলেন, যেহেতু নির্বাচন স্থগিত হয়েছে সেজন্য স্বাভাবিক ভাবেই প্রার্থীদের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে, যখন ডিসির সম্মেলন কক্ষে দুই পক্ষের দেখা হয় তখন উত্তেজনার ফলে সামান্য বাকবিতণ্ডা ও কথা কাটাকাটি হয়েছে, পরে আবার সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের সভাপতি প্রার্থী ফালাহ উদ্দিন আলি আহমদ বলেন, ছোট খাটো একটা হট্টগোল হয়েছে, পরে আমরা সবাই বসে এখানেই এটি সমাধান করেছি।
সিলেট, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নির্বাচন, হট্টগোল