২৬ মে ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ মে, ২০২৬ ৪:২২ অপরাহ্ন


সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। মঙ্গলবার (২৬ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া শিশুটি সিলেটের ওসমানী নগর উপজেলার নুরপুর গ্রামের ৫ মাস ৭ দিন বয়সী ছিল। শিশু শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। 

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২২৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৫৮ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ২৬ মে পর্যন্ত বিভাগে মোট ১৫৯ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট, হাম, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ