হবিগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ অর্ধশতাধিক আহত
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৮ আগস্ট, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় অভিযান চালিয়েছে দেড় লক্ষ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৮আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান হৃদয়।
প্রশাসন জানায়, স্থানীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ধোপাগুল ও লালবাগ এলাকার পাঁচটি পুকুর থেকে প্রায় ১.৫ লক্ষ ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়। জব্দকৃত এসব পাথর স্থানীয় এক ওয়ার্ড সদস্যের জিম্মায় রাখা হয়েছে।
অভিযানকালে কোনো ভূমি মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তবে অবৈধভাবে পাথর মজুদের সঙ্গে জড়িত স্থানীয় ক্রাশার মিল মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।
প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
সাদা পাথর, সিলেট, লুটপাট, উদ্ধার