৩০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘অরেঞ্জ কর্নার্স বাংলাদেশ রোডশো’ অনুষ্ঠিত

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ২০ আগস্ট, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ন


সিলেটের উদ্যোক্তা পরিবেশকে শক্তিশালীকরণের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘অরেঞ্জ কর্নার্স বাংলাদেশ রোডশো’।

বুধবার (২০ আগস্ট) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অরেঞ্জ কর্নার্স বিডি-এর উদ্যোগে আয়োজিত এই রোডশোতে সহযোগিতা করে SUST বিজনেস ক্লাব, স্টার্টআপ সিলেট এবং ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম -SUST।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, ‌‘এই প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের সিলেটের উদ্যোক্তা পরিবেশকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে কম্পিউটার সাইন্সকে ব্যবহার করে ব্যবসা-সম্পর্কিত অ্যাপ্লিকেশন তৈরি করার মতো বিষয়গুলোতে এটি নতুন দিগন্ত উন্মোচন করবে।’

তিনি প্রোগ্রামের সফলতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি, SUST, অরেঞ্জ কর্নার্স বিডি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ