১৫ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

লাখাইয়ে তুচ্ছ ঘটনার জেরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশঃ ৪ মার্চ, ২০২৫ ৪:১৪ অপরাহ্ন

ছবিঃ লাখাই উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে

হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সিংহগ্রাম গ্রামের মৃত সামছুদ্দিন তালুকদারের ছেলে তৌহিদ মিয়া তালুকদার ও একই গ্রামের আলতই মিয়ার ছেলে ইজিবাইক চালক আল আমিনের মধ্যে সোমবার (৩ মার্চ) বিকেলে বুল্লাবাজারে বাকবিতণ্ডা ও মারামারি হয়।

এরই জের ধরে মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৭টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন:  নাজু মিয়া, রফিকুল, জিসান, উজ্জ্বল, লিটন, নাজির, সামায়ন, আলাই মিয়া, মোবারক মিয়া, জইন উদ্দিন, কামাল, লাল মিয়া, শাহিদ, শফি আলম, রাসেল, রুহুল আমীন, শাহানুর, জুনু মিয়া, আঃ রহমান, সুজন, রিংকু মিয়া, সমসু মিয়া, ধলাই মিয়া, তামিম, কালা মিয়া, সজল মিয়া, মুকতাদিরসহ আরও অনেকে।

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, টমটম গাড়ি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষস্থল থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে

তিনি আরও জানান, দুইজন আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

তুচ্ছ ঘটনা, নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোক, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ