১৭ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

গোলাপগঞ্জে এসএসসিতে পাশের হার ৭৩.৬৯, জিপিএ-৫ পেয়েছেন ৭৯ জন

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ১০ জুলাই, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ঘোষিত ফলাফলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল প্রকাশিত হয়েছে। 

উপজেলায় এবারের এসএসসিতে পাশের হার ৭৩.৬৯ শতাংশ ও দাখিলে পাশের হার ৬৮.০৯শতাংশ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর স্কুল ও মাদ্রাসা মিলিয়ে উপজেলার ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫ হাজার ১৬৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। 

এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৮৭ জন। তাছাড়া অকৃতকার্য হয়েছেন আরও ১,৪৭৬জন। জিপিএ-৫ পেয়েছে ৭৯জন।

এদিকে উপজেলার ৩৫টি স্কুল থেকে ৪ হাজার ৩৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে কৃতকার্য হয়েছে ৩ হাজার ২১৩ জন ও অকৃতকার্য হয়েছে ১ হাজার ১৪৭ জন। পাশের হার ৭৩.৬৯ শতাংশ। 

১৪টি স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন। সবচেয়ে বেশি ২১টি জিপিএ-৫ পেয়েছে সরকারি এমসি একাডেমি মডেল স্কুল এন্ড কলেজ৷ এই স্কুল থেকে ৩২২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৫৪জন।

এছাড়া উপজেলার ২৩টি মাদ্রাসা থেকে ৮০৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে কৃতকার্য হয়েছে ৪৭৪জন ও অকৃতকার্য হয়েছে ৩২৯জন। পাশের হার ৬৮.০৯শতাংশ।

এছাড়া ভোকেশনাল শাখা থেকে ১৪০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৮২জন। পাশের হার ৫৮.৫৭শতাংশ।

গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রব্বানী মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ