১৭ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

সিলেটে পাসের হারে ছেলেরা ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ জুলাই, ২০২৫ ৬:১২ অপরাহ্ন


মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ঘোষিত ফলাফলে সিলেট শিক্ষাবোর্ডে পাস এবং জিপিএ-৫ পেয়ে ছেলেদের ছেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।  

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল ঘোষণাকালে সিলেট শিক্ষাবোর্ডের পাঠানো ফলাফল পরিসংখ‍্যান থেকে এমন তথ‍্য পাওয়া যায়।

পরিসংখ‍্যানে দেয়া তথ‍্যনুযায়ী, এবছর সিলেট শিক্ষাবোর্ড থেকে ১লক্ষ ২ হাজার ২১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও পাস করেন ৭০ হাজার ৯১ জন। যার মধ‍্যে ২৮ হাজার ৬৮৪ জন ছাত্র এবং ৪১ হাজার ৪০৭ জন ছাত্রী। এবছর সিলেট শিক্ষাবোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী, যার মধ‍্যে ১ হাজার ৮২৩ জন ছাত্রী এবং ১ হাজার ৭৯১ জন ছাত্র।  

এদিকে বিষয়ভিত্তিক পাসের হারেও এগিয়ে রয়েছে সিলেট বিভাগের মেয়েরা। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ১৮ হাজার ৪৪২ জন, যার মধ‍্যে ১০ হাজার ৫৪০ জন ছাত্রী এবং ৭ হাজার ৯০২ জন ছাত্র। 

মানবিক বিভাগ থেকে এ বছর ৪৫ হাজার ৯২৪ জন শিক্ষার্থী পাস করেছেন, যার মধ‍্যে ২৭ হাজার ৯৬১ জন ছাত্রী এবং ১৭ হাজার ৯৬৩ জন ছাত্র। 

ব‍্যবসায় শিক্ষা বিভাগ থেকে এ বছর ৫ হাজার ৭২৫ জন শিক্ষার্থী পাস করছেন, যার মধ‍্যে ২ হাজার ৯০৬ জন ছাত্রী ও ২ হাজার ৮১৯ জন ছাত্র।

সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, 'অল্প ব‍্যবধানে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফলাফল করেছে। আমি তাদের ভবিষ‍্যতের সাফল‍্য কামনা করি।'


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শিক্ষা, এসএসসি-২০২৫, সিলেট শিক্ষাবোর্ড, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ