০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

শাল্লায় নিজ কার্যালয়েই আত্মহত্যা করলেন অফিস সহকারী

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ৮ জুলাই, ২০২৫ ১২:০১ অপরাহ্ন


সুনামগঞ্জের শাল্লায় অফিসের ভেতরেই আত্মহত্যা করেছে পিপলু সরকার (৩৫) নামের এক যুবক। তিনি মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত রয়েছে বলে জানা গেছে। 

সোমবার (৭ জুলাই) রাত আনুমানিক আটটায় নিজ অফিসের ভেতরে ওয়াশরুমের দরজায় গায়ের শার্ট দিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করেন তিনি। 

স্থানীয়রা জানান, পিপলু সরকারের স্ত্রী বিকেলে ফোন দিয়েও তাকে পাননি। তারপর তার স্ত্রী পিপপু সরকারের এক বন্ধুকে ফোন দিলে সে অফিসে গেলে পিপলু সরকারকে ঝুলানো অবস্থায় দেখতে পেয়ে লোকজনকে খবর দেন।

শাল্লা উপজেলার মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার বলেন, আমি কোনকিছুই জানি না। তবে অফিশিয়ালি কোন বিষয় নয়। পারিবারিক কোন কারনে সে এমনটা করতে পারে। সম্ভব হলে আমি এখনই শাল্লা যাচ্ছি। 

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, 'তার নিজের গায়ের শার্ট দিয়েই অফিসে ফাঁস দিয়ে আত্নহত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া চলছে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, 'বিষয় কি আমি জানি না। ঘটনা শোনার পর আমি গিয়ে দেখে এসেছি। পুলিশ এসে আইনী প্রক্রিয়া চালাচ্ছে।'


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, শাল্লা, আত্মহত‍্যা, অফিস সহকারী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ