সিলেটে সড়কে প্রাণ হারানো ৮ মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক
দৈনন্দিন
প্রকাশঃ ৩ জুলাই, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছয় বছর বয়সী ছেলে আকিব মিয়া এবং মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের পাঁচ বছর বয়সী ছেলে তানভীর হোসেন। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, আকিব তার মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল। সেখানে খেলাধুলা করছিল তানভীরের সঙ্গে। একপর্যায়ে দুই শিশু পুকুরে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু তানভীরের বাবা কবির হোসেন বলেন, “খেলার ফাঁকে কখন যে পুকুরে পড়ে গেল, বুঝতেই পারিনি। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার ছেলে ও ভাগিনার এই মৃত্যু মেনে নেওয়া খুবই কঠিন।”
শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব বিশ্বাস জানান, “বাচ্চা দু’জন হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল। আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি।”
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
সুনামগঞ্জ, শাল্লা, পানিতে ডুবে মৃত্যু, শিশু