৩০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবির ছাত্রী ধর্ষণে অভিযুক্ত দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ জুন, ২০২৫ ১:৪৭ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

তদন্ত কমিটিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন (শাবি)। 


বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ।


মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। 


অধ্যাপক ড. মো. সাজেদুল করিম জানান, তদন্ত কমিটির রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাকমিটিতে অনুমোদিত হয়েছে। শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী জরূরী সিন্ডিকেটে তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


উল্লেখ্য, ঈদের পূর্বে সিলেটের রিকাবীবাজারে একটি কনসার্টে যাওয়ার পূর্বে অচেতন করে সহপাঠী কর্তৃক ধর্ষণ বা যৌন নির্যাতনের অভিযোগ তুলে গত বৃহস্পতিবার (১৯মে) অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। এতে অভিযোগ তুলেন সহপাঠী ও সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থের বিরূদ্ধে। শুধু যৌন নির্যাতন নয়, তা ভিডিও ধারণ করে নিয়মিত অভিযুক্তরা ভুক্তভোগীকে ব্লাকমেইল করছিলো বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। 


এ ঘটনায় প্রাথমিক সত‍্যতা পাওয়ায় ১৯ মে রাতেই দুইজনকে আটক করে পুলিশ। পরে ২০ জুন সিলেট কোতোয়ালী থানায় আটক ২ জন ও অজ্ঞাতসহ ৫ জনের বিরূদ্ধে মামলা মামলা দায়ের করেন ভুক্তভোগী।


এদিকে তারা বর্তমানে আটক রয়েছে। তাদেরকে  ২৩ জুন চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবি ধর্ষণ, শাবিপ্রবি বহিষ্কার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ছাত্র বহিষ্কার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ