জঙ্গি আতঙ্কে বিদেশি কূটনৈতিক মিশনে নিরাপত্তা জোরদার
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ জুন, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মাদ্রাসার হিসাব-নিকাশ সংক্রান্ত বিরোধের জেরে মুহতামিম মাওলানা শরিফ উদ্দিন জিয়াকে মারধরের অভিযোগে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মালিক। এতে স্থানীয় ধর্মপ্রাণ মানুষজন ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা মাদ্রাসার মুহতামিমের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া (মহিষাকোনা) গ্রামের মাদানিয়া আমিনিয়া মাদ্রাসার হিসাব-নিকাশ নিয়ে ওই মাদ্রাসার মুহতামিম মাওলানা শরিফ উদ্দিন জিয়ার সঙ্গে একই গ্রামের ছিদ্দেক আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বিরোধের জেরে বুধবার (১৮ জুন) সন্ধ্যায় হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে ছিদ্দেক আলীর অনুসারীরা তাঁকে পথরোধ করে মারধর করেন বলে অভিযোগ উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাওলানা শরিফ উদ্দিন জিয়াকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, 'পূর্ববিরোধ ও মাদ্রাসার অর্থনৈতিক লেনদেন নিয়ে ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরও জানান, শুরুর দিকে প্রতিসপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হলেও এখন থেকে প্রতি সপ্তাহে দুটি কার্গো ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আগামী রোববার আরও একটি ফ্লাইট সিলেট থেকে ছেড়ে যাবে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ঢাকার বাইরে প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হয়। স্বাধীনতার পর দেশের ইতিহাসে এটি ছিল একটি মাইলফলক ঘটনা। প্রথম ফ্লাইটে ঢাকার তিনটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের ৬০ টন গার্মেন্টস পণ্য পাঠানো হয় স্পেনের জারাগোজা গন্তব্যে।
জগন্নাথপুর মানববন্ধন, মাদ্রাসা মুহতামিম মারধর, সুনামগঞ্জ মাদ্রাসা ঘটনা, মাওলানা শরিফ উদ্দিন