১৭ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিপ্রবিতে থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ জুন, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ন


বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলে প্রশাসনের উদ্যোগে এবং মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম। 

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। এর মাধ্যমে মানুষের জীবন রক্ষা করা সম্ভব। পাশাপাশি থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আশরাফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল হায়দার। 

 

এছাড়াও অনুষ্ঠানে মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিবৃন্দ, হল প্রশাসনের কর্মকর্তাসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, থ্যালাসেমিয়া সচেতনতা, বিশ্ব রক্তদাতা দিবস, স্বেচ্ছায় রক্তদান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ