প্রধানমন্ত্রীর নির্দেশের পর সংসদে উপস্থিত এমপি
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ জুন, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ন
সিলেট-সুনামগঞ্জ নৌপথে চাঁদাবাজি, হামলা ও শ্রমিক হয়রানি বন্ধ না হলে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাল্কহেড শ্রমিকেরা। সোমবার (১৫ জুন) দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট শাখার নেতারা।
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা জানান, গোয়াইনঘাট থেকে ঢাকা-নারায়ণগঞ্জগামী নৌপথের বিভিন্ন স্থানে শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। পুলিশের নাম, ইউনিয়ন ট্যাক্স এবং বিআইডব্লিউটিএর নাম ব্যবহার করে এই অর্থ আদায় চলছে বলে অভিযোগ তাঁদের। গোয়াইনঘাট, সালুটিকর, বাধাঘাট ও ছাতকসহ একাধিক এলাকায় একই বাল্কহেড থেকে বারবার টাকা আদায় করা হচ্ছে বলেও জানান তাঁরা।
শ্রমিক নেতারা আরও অভিযোগ করেন, চাঁদাবাজদের হামলায় শ্রমিকেরা আহত হচ্ছেন, অথচ প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা মিলছে না। এতে নৌপথে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমিকদের জীবনও হুমকির মুখে পড়েছে।
এ পরিস্থিতিতে গোয়াইনঘাটে দ্রুত অস্থায়ী নৌ পুলিশ ফাঁড়ি স্থাপন, লোড পয়েন্টগুলোতে রাতে টহল বাড়ানো এবং সব ধরনের অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবি জানান শ্রমিক নেতারা। একই সঙ্গে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসন, নৌ পুলিশ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট শাখার সভাপতি সুমন আহমদ বলেন, দাবি পূরণ না হলে শ্রমিকেরা কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন এবং গোয়াইনঘাটকে ব্যবসার জন্য অনিরাপদ এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হবে।
সিলেট, শ্রমিক, সিলেট প্রেসক্লাব