সিলেটে ১২ ঘন্টায় ৪০.৮ মি.মি বৃষ্টিপাত রেকর্ড, বজ্রসহ বৃষ্টির আভাস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৭ জুন, ২০২৬ ৯:০৮ অপরাহ্ন
সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টিপাতের পাশাপাশি অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে আর্দ্রতার পরিমাণও ছিল বেশ বেশি। সকাল ৯টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় ৮৫ শতাংশে নেমে আসে।
গত ২৪ ঘন্টায় (১৬ জুন সকাল ৬টা থেকে ১৭ জুন সকাল ৬টা পর্যন্ত) ০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে পরবর্তী ১২ ঘণ্টায়, অর্থাৎ ১৭ জুন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুন) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে।
সিলেট আবহাওয়া, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, সিলেট বৃষ্টিপাত, তাপমাত্রা সিলেট