সিলেটে সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৭ জুন, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাঠের নৌকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লহরী গ্রামের মৃত রহিম উল্লার ছেলে রফু মিয়া মিটু (৩১) এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গিলাছড়া গ্রামের মৃত কলম মিয়ার ছেলে শিপন মিয়া (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাইশঘর গ্রামের একটি খালি ভিটায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা দুই ব্যক্তি পানিতে লাফিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে নৌকায় তল্লাশি চালিয়ে স্কচটেপে মোড়ানো একটি পোটলা থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ১১ ফুট দৈর্ঘ্যের একটি কাঠের নৌকাও জব্দ করা হয়।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিয়ে আসার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পালানোর সময় রফু মিয়া মিটু সামান্য আহত হলে তাকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশের জানায়, রফু মিয়া মিটুর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় আগের দুটি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিশ্বনাথ থানায় একটি মামলা করা হয়েছে।
মাদক কারবারি, নৌকা, গাঁজা, পুলিশ, বিশ্বনাথ, আটক