১৭ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৭ জুন, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন


জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করেছেন সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাজিব হোসাইন সাহিদ। মঙ্গলবার (১৬ জুন) নগরীর কাকুয়ারপাড়স্থ মাহাদুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের মধ্যে বিভিন্ন মৌসুমি ফল বিতরণ করা হয়।

 

এ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আবু সাঈদ।

 

এসয়ম উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন জামিল, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, রুজেল ইমাম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লিয়াকত আলী ইমন, সদর উপজেলা যুবদলের সদস্য সামাদ আহমেদ সাজু, জেলা ছাত্রদলের সাবেক কৃষি ও গবেষণা সম্পাদক মাজেদ আহমদ সামী, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল। 

 

এছাড়াও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ, মদন মোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহান আল মাহমুদ খান, শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সুয়েব খান, সিলেট জেলা ছাত্রদলের সদস্য মিনহাজ খান, মহানগর ছাত্রদলের সদস্য এবাদুর রহমান সজীব, এমসি কলেজ ছাত্রদলের সহ সভাপতি মিনহাজ রাহী, আমিনুর রহমান ইয়াহিয়া, যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান আবির, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন জাকির, সিলেট মহানগর ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ চৌধুরী, শামসুজ্জামান তারেক, অনিক হাসান, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মোর্শেদুল ইসলাম মোর্শেদ, ছাত্রদল নেতা কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

রাজিব হোসাইন সাহিদ, এমসি কলেজ ছাত্রদল, এতিমখানা, ফল বিতরণ, সিলেট ছাত্রদল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ