১৭ জুন ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

বানিয়াচংয়ে জমিয়ত নেতার পিতার মৃত্যুতে এমপি’র শোক

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ  

প্রকাশঃ ১৭ জুন, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচং উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা ইকবাল হোসাইনের পিতা হাজী রুছমত উল্লাহ (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার প্রথমরেখ গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। 

 

মৃত্যুকালে তিনি ৬ ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একজন ধর্মপ্রাণ, সদালাপী ব্যক্তি হিসেবে এলাকায় তার অনেক সুনাম ছিল। 

 

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজ বুধবার বাদ আছর প্রথমরেখ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। পৃথক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

এছাড়াও শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর), বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সিনিয়র সহ-সভাপতি মস্তোফা আল হাদী, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ মখলিসুর রহমানসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। 

 

শোকবার্তায় নেতৃবৃন্দ হাজী রুছমত উল্লাহর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বানিয়াচং, হবিগঞ্জ, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ