০১ সেপ্টেম্বর ২০২৬

অনিয়ম-দুর্নীতি

সিলেট পরিবার পরিকল্পনা কার্যালয়ের আলোচিত দম্পতি নিয়াজুর–সুবর্ণাকে বদলি

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৮ অপরাহ্ন


সিলেট পরিবার পরিকল্পনা কার্যালয়ের বহুল আলোচিত উপপরিচালক মো. নিয়াজুর রহমানকে রাঙামাটিতে বদলি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে সিলেট থেকে রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক পদে বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ মকবুল হোসেন প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।


প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিয়াজুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ৪ সেপ্টেম্বর থেকে তিনি ‘তাৎক্ষণিক অবমুক্ত’ বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।


এর আগে নিয়াজুর রহমানের দ্বিতীয় স্ত্রী ও সিলেট সদর উপজেলার মেডিকেল কর্মকর্তা ডা. সুবর্ণা রায় তুলিকে সিলেট থেকে সুনামগঞ্জের জগন্নাথপুরে বদলি করা হয়।


এদিকে সিলেট পরিবার পরিকল্পনা কার্যালয় ঘিরে নিয়াজুর রহমান ও ডা. সুবর্ণা রায় তুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠে আসছিল। এসব অভিযোগের মধ্যে ছিল বদলি-পদায়নে প্রভাব বিস্তার, কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি, কর্মস্থলে অনুপস্থিতি ও ক্ষমতার অপব্যবহার।


এর আগে গত ২৩ আগস্ট গণমাধ্যমে পরিবার পরিকল্পনা কার্যালয়কে ঘিরে স্বামী-স্ত্রীর ভূমিকা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এ নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ, তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত দুজনকেই সিলেটের বাইরে বদলি করা হয়।


শেয়ার করুনঃ

অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন

পরিবার পরিকল্পনা কার্যালয়, উপপরিচালক, নিয়াজুর রহমান, সুবর্ণা রায় তুলি, বদলি, ক্ষমতার অপব্যবহার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ