সিলেটে বিএনপির বৃক্ষরোপণ, ‘কোনো ষড়যন্ত্রই অগ্রযাত্রা থামাতে পারবে না’
রাজনীতি
প্রকাশঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫১ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত র্যালিতে দলটির নেতা-কর্মীরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিতে সকাল থেকেই উপজেলা ও পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিশ্বনাথ নতুন বাজার প্রবাসী চত্বরে জড়ো হতে থাকেন।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্বনাথ নতুন বাজার প্রবাসী চত্বর থেকে র্যালিটি শুরু হয়। পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। ‘শুভ শুভ শুভদিন, বিএনপির জন্মদিন’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
পরে বিশ্বনাথ নতুন বাজার প্রবাসী চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিলু মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।
এ সময় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন
বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকী, র্যালি, পথসভা, বিশ্বনাথ, উপজেলা