০১ সেপ্টেম্বর ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২১ অপরাহ্ন


গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন ছানু মিয়া (দৈনিক সিলেটের বাণী), সাধারণ সম্পাদক হারিছ আলী (দৈনিক যুগান্তর) এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাহাদাত হোসেন কামাল (কামাল খান)।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গোলাপগঞ্জ পৌর শহরের একটি রেস্তোরাঁর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।


কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি শাহান উদ্দিন নাজু, সহসভাপতি রফিকুল ইসলাম আনসারী ও শাহ আলম, সহসাধারণ সম্পাদক মারুফ আহমদ ও মো. সেলিম আহমদ, সহসাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও সাহেদ আহমদ রিপন, দপ্তর সম্পাদক সাইফুর রহমান, সহদপ্তর সম্পাদক মীর কাওছার, কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন, সহকোষাধ্যক্ষ কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আবিদ, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোলেমান হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জুবের আহমদ সার্জন, আইনবিষয়ক সম্পাদক আব্দুল করিম আকবরী, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক এইচ এম সেলিম এবং ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাসিব।


কমিটির সদস্যরা হলেন মজির উদ্দিন, মো. সেবুল হোসেন, খালেদ আহমদ, সাজ্জাদ আজির, তাওহীদ উদ্দিন, এম এ মালেক, তবারক আলী, শারুফ উদ্দিন, লায়েক আহমদ, রহিম উদ্দিন মুন্না ও হারুনুর রশীদ।


পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবগঠিত গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু মিয়া। সাধারণ সম্পাদক হারিছ আলী ও সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুনির্মল সেন।


বিশেষ অতিথি ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম মিশু এবং প্রেসক্লাবের উপদেষ্টা কামরান উদ্দিন বাদল ও মাওলানা নুরুল হুদা।


অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শাহান উদ্দিন নাজু, সাধারণ সম্পাদক হারিছ আলী, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল ও সানোয়ার হোসেন ইমানী। শুরুতে স্বাগত বক্তব্য দেন সাহেদ আহমদ রিপন। পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা আব্দুল হাসিব।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

উপজেলা প্রেসক্লাব, কমিটি, সাংবাদিক, গোলাপগঞ্জ, সিলেট, সংগঠন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ