জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১১ জুন, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ন
সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক ও বাংলা টিভি’র সিলেট প্রতিনিধি কাইয়ুম উল্লাসের বড় ভাই অ্যাডভোকেট আব্দুল মালিক (সিহান) আর নেই। মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তিনি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার বাহাপুর গ্রামের মৃত আব্দুল খালিক (মাখন মিয়া)-এর বড় ছেলে অ্যাডভোকেট মালিক ছিলেন সুপ্রিম কোর্ট ও সিলেট জেলা বারের একজন আইনজীবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি ছিলেন অবিবাহিত। মৃত্যুকালে তিনি মা, তিন ভাই, চার বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বুধবার (১১ জুন) বেলা ২টায় লালাবাজার শাহী ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় রাজনৈতিক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাযা শেষে ঈদগাহসংলগ্ন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
সাংবাদিক কাইয়ুম উল্লাসের ভাই অ্যাডভোকেট আব্দুল মালিকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব। এক শোকবার্তায় ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যু, অ্যাডভোকেট আব্দুল মালিক