পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পেলেন বানিয়াচংয়ের শরফ উদ্দিন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৭ জুন, ২০২৬ ৬:৪১ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চানপুর চৌধুরী বাড়ির সন্তান শরফ উদ্দিন চৌধুরী পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
এর আগে তিনি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে দক্ষতা ও সুনামের জন্য তিনি পরিচিত ছিলেন।
শরফ উদ্দিনের পদোন্নতিতে তার নিজ এলাকা চানপুর চৌধুরী বাড়ি, কাগাপাশা ইউনিয়ন ও বানিয়াচং উপজেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি তার অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের পাট ও বস্ত্র খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
পাট মন্ত্রণালয়, বস্ত্র মন্ত্রণালয়, সচিব, পদোন্নতি, বানিয়াচং, শরফ উদ্দিন