০৭ আগস্ট ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন


সিলেট বিভাগে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে ল্যাব পরীক্ষায় মোট ৭৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৫৬ জন, হবিগঞ্জে ৮৫ জন, মৌলভীবাজারে ৮২ জন এবং সুনামগঞ্জে ৩৫১ জন আক্রান্ত হয়েছেন।


স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন।


বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩০৪ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন আছেন।


দৈনিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ গ্রামের চার মাস বয়সী। তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামের সাত মাস বয়সী। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১১৪ জন এবং নিশ্চিত হামে ৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে। জেলা ভিত্তিক হিসাবে সিলেটে মোট মৃত্যু ৪৪ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫২ জন।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেটে হাম, হাম উপসর্গে মৃত্যু, সিলেটে ২ শিশুর মৃত্যু, নতুন হাম শনাক্ত, হাম শনাক্ত ২১, সিলেট স্বাস্থ্য বিভাগ, হাম-রুবেলা, শিশু স্বাস্থ্য, সিলেট বিভাগ, হাম পরিস্থিতি ২০২৬

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ