সিলেটের ‘মিনি সুইজারল্যান্ড’ যাওয়ার রাস্তা পাকা করার উদ্যোগ জেলা প্রশাসকের
যাপিতজীবন
প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন
বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে সিলেটের কানাইঘাটে কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শিশুস্বাস্থ্য সুরক্ষা, মায়ের দুধের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মায়েদের স্তন্যদানে উৎসাহিত করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় কানাইঘাট পৌরসভার রামপুরে সীমান্তিকের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘জীবনের টেকসই সূচনায় মাতৃদুগ্ধ পান, কার্যকর উদ্যোগসমূহকে করি বেগবান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হারিছ।
সোশ্যাল মার্কেটিং কোম্পানির অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় এবং সীমান্তিকের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী (এইচএ) আমিনুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) সাইদ আহমদ, প্যারামেডিক তাহমিনা আক্তার সেবি, উপজেলা সুপারভাইজার মো. আবুল কালাম ও সিএম মিলি রানী দাস।
অনুষ্ঠানে গর্ভবতী নারী ও নবজাতকের মায়েসহ ৩০ জন নারী অংশ নেন। এ সময় শিশুস্বাস্থ্য সুরক্ষা, মায়ের দুধের পুষ্টিগুণ এবং শিশুর পুষ্টি বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া গর্ভবতী নারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জেএমপির মাধ্যমে শিশুদের পুষ্টির পরিমাপ নির্ণয় করে প্রয়োজনীয় সেবাও দেওয়া হয়।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। শিশুস্বাস্থ্য সুরক্ষা, মাতৃদুগ্ধের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মায়েদের স্তন্যদানে উৎসাহিত করাই এ সপ্তাহের অন্যতম উদ্দেশ্য।
কানাইঘাট, মাতৃদুগ্ধ সপ্তাহ, শিশুস্বাস্থ্য, পুষ্টিগুণ, সচেতনতা