০৭ আগস্ট ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ আগস্ট, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন


সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায়  এ ঘটনা ঘটে। 


সকাল সাতটার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। 


ওসমানীনগর থানার ডিউটি অফিসার পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। 


পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বাস দুর্ঘটনা, মহাসড়ক, নিহত, আহত, ওসমানীনগর, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ