০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

চা শ্রমিকদের মাঝে ‘এন আইডল’র ঈদ উপহার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৪ জুন, ২০২৫ ৮:২৪ অপরাহ্ন


সিলেটের ৬টি চা বাগানের মুসলিম চা শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ‘এন আইডল’ নন প্রোফিট অর্গানাইজেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (৪ জুন) বিকেল ৪টায় লাক্কাতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘এন আইডল সংস্থাটি দীর্ঘদিন ধরে নানা মানবিক ও সামাজিক  কার্যক্রমের সাথে জড়িত। প্রতিবছরের মতো এই ঈদেও আয়োজন করেছে চা শ্রমিকদের মধ্যে ঈদ উপহার বিতরণ। সংস্থা টি সিলেট এর ৬টি (লাক্কাতুরা, মালনীচড়া, আলিবাহার, তারাপুর, খাদিম, বুরজান) চা-বাগানে অসহায় ১৫০ টি পরিবার এর ঈদের আনন্দ উপভোগ করতে এই কার্যক্রম হাতে নিয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রশিদ জানিয়েছেন, চা শ্রমিকদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিতরণের মূল উপহার হচ্ছে নতুন কাপড়—যা নারী, পুরুষ উভয়ের জন্যই থাকবে।

সংগঠনটির সভাপতি সাদ্দাম পাঠান বলেন, 'প্রতিটি উৎসবের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষ উপভোগ করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবার ঈদের আগে চা শ্রমিকদের জন্য এই উদ্যোগ আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।” ইনশাআল্লাহ আগামিতে আরো বড় কিছু করার প্রত্যাশা করছি। আপনাদের সবার দোয়া একান্ত প্রয়োজন। আজকের এই অনুষ্ঠানে যাদের অবদান সবচেয়ে বেশি তাঁরা হলেন জার্মান প্রবাসী মো. সুফিয়ান আলী,  জামাল রাফি,  লন্ডন প্রবাসী মো আবু তারেক, পোল্যান্ড প্রবাসী জিল্লুর রহমান, সৌদি প্রবাসী মো. ফয়সাল আহমদ। 

এসময় বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আবু জাফর, ৬নং টুকের বাজার ইউনিয়ন সদস্য ৭, ৮ ও ৯নং ওয়ার্ড মেম্বার দিপালী গোয়ালা, সমাজ সেবিকা লিপি খান, দৈনিক একাত্তর সাংবাদিক  মো: লোকমান আহমদ, ফটো সাংবাদিক রেজুওয়ান আহমদ, সিলেট ভয়েস-এর সাংবাদিক  রুবেল রাজ, লাক্কাতুরা চা বাগানের শিক্ষিকা রেবা সিনহা, কমিউনিটি  ফ্যাসিলেটর  এলি দাস, সোমা আক্তার, এন আইডল সদস্য আদনান হোসেন মেহদি ও শাহিন আহমদ, সংগঠনের কার্যনিবাহী সদস্যবৃন্দসহ চা বাগানের পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সিলেটের বিভিন্ন চা বাগান দীর্ঘদিন ধরে অবহেলিত এবং সেখানকার শ্রমিকরা নানা দুর্ভোগে দিনযাপন করছেন। এই ধরনের উদ্যোগ তাদের ঈদ উদযাপনকে কিছুটা হলেও আনন্দময় করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন অনুষ্ঠানের আসা গুণিজনরা। 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ