২৪ জুলাই ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

শাবিপ্রবির সাবেক অধ্যাপক আকতারুল ইসলামের মৃত্যুতে ভিসির শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৬ ৪:০৯ অপরাহ্ন

ছবিঃ ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টায় নগরের আখালিয়ার লেকসিটি আবাসিক এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, অধ্যাপক আকতারুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন শাবিপ্রবির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন এবং সম্প্রতি অবসর গ্রহণ করেছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ