পর্যায়ক্রমে স্বাস্থ্য-শিক্ষায় জিডিপির ৫% বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৬ ৩:২৩ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নে কাপনা নদীর ওপর অবস্থিত সংকীর্ণ ব্রিজটি ভেঙে সেখানে একটি প্রশস্ত, আধুনিক ও টেকসই সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৪ জুলাই) প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সরেজমিনে ব্রিজটি পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, জনসাধারণের নিরাপত্তা এবং নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। কাপনা নদীর এই সরু সেতুটি দিয়ে বর্তমান সময়ে যানবাহন ও মানুষের যাতায়াতে ভোগান্তিতে পড়তে হয়। অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগের স্বার্থে এখানে দ্রুত একটি আধুনিক ও দীর্ঘস্থায়ী সেতু নির্মাণ করা জরুরি।
তিনি আর বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে নকশা প্রণয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নিতে উপস্থিত প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
মন্ত্রীর সঙ্গে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী, উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সিলেট, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান, মন্ত্রী. আরিফুল হক চৌধুরী