সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
দৈনন্দিন
প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
ধর্মীয় অনুষ্ঠানে বিএনপি নেতাদের উপস্থিতিকে কেন্দ্র করে একটি পক্ষ অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নগরীর কাজলশাহ এলাকার ইসকন মন্দিরে রথযাত্রার অষ্টম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কয়েস লোদী বলেন, ‘আমরা মাঝে মধ্যে একটি লক্ষ্য করি যে, আমরা যখন এই অনুষ্ঠানগুলোতে আসি, তখন একটা পক্ষ এই অনুষ্ঠানগুলোতে আমাদের উপস্থিতিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপপ্রচার করে, বিভ্রান্তি ছড়ায়। সামাজিক মাধ্যমে বিকৃত ছবি দিয়ে আমাদের যে সম্প্রীতি, যে সৌন্দর্য, হাজার বছরে আমাদের যে ঐতিহ্য, সেটিকে বিনষ্ট করার চেষ্টা করে।’
তিনি বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই বাংলাদেশ আমাদের সকলের। এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমরা সকল ধর্মের মানুষই কিন্তু যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি।’
তিনি আরও বলেন, ‘এই স্বাধীন বাংলাদেশে আমাদের মধ্যে বিভাজন যারা তৈরি করবে, অথবা এই উৎসবে আমাদের উপস্থিতিকে কেন্দ্র করে যারা রাজনৈতিকভাবে ফায়দা হাসিলের চেষ্টা করবে, তাদের ব্যাপারে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। কোন অপশক্তি যাতে আমাদের এই বন্ধনকে, আমাদের এই সম্পর্ককে, আমাদের এই সম্প্রীতিকে, আমাদের এই সার্বজনীন উৎসবকে নষ্ট করতে না পারে, আমাদের প্রত্যেককে কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে।’
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘আমি আজকে শুধু এই আহবানটুকু অনুরোধ করব—আমাদের এই বন্ধন, আমাদের এই সম্প্রীতি, আমাদের এই বিশ্বাস, আমাদের এই ট্রাস্ট, এটি যেন আমাদের মধ্যে আমৃত্যু থাকে এবং সব ধর্মের মানুষকে নিয়েই আমরা আগামী বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সকল শ্রেণী পেশার মানুষের বাস্তুত বাংলাদেশ বিনির্মাণ করব। এটি হোক আজকের দিনের প্রত্যয়।’
রেজাউল হাসান কয়েস লোদী, বিএনপি, রথযাত্রা, ইসকন মন্দির, সম্প্রীতি