২৮ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ২ জুন, ২০২৫ ৯:২৫ অপরাহ্ন


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী গ্রামের হানিফ আলী হত্যা মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলীকে আসামী করে মামলা দায়ের করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

সোমবার (২ জুন) দুপুর ২টায় নোয়াখালী বাজারে দুই শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

নোয়াখালী গ্রামের মুরব্বি আরজাদ আলীর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সুমন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাহিদ আলী, শামস্ উদ্দিন, বিএনপি নেতা জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক বাবুল মিয়া, সমাজকর্মী হাফিজ দোলন আহমদ, জেলা যুবদল নেতা লুৎফুর রহমান, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক ও নূর আলীর ছেলে ফাহিম আহমদ। 

বক্তব্যে বক্তারা বলেন, গত ১৭ বছর আওয়ামী দুঃশাসনের সময় যারা নূর আলীকে অত্যাচার নিপীড়ন করেছিল সেই স্বৈরাচারের দোসররাই নিজেদের পারিবারিক কলহে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় স্বজ্জন রাজনীতিবিদ নূর আলীকে রাজনৈতিক বিরোধীতার জন্য তাকে হত্যা মামলায় আসামী করেছে। মূলত নূর আলী এই ঘটনা জানেনই না। নিজেদের মধ্যে মারামারি করার তিন দিন পর একজন লোক মারা যাওয়ার ঘটনায় নূর আলী কীভাবে এই ঘটনায় হত্যা মামলার আসামী হতে পারেন? সারা এলাকার মানুষ জানে এই ঘটনায় নুর আলীর নূন্যতম সম্পৃক্ততা নেই। আমরা সুনামগঞ্জ পুলিশ সুপার, শান্তিগঞ্জ থানার ওসি ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান করবো, সুষ্ঠু তদন্তপূর্বক নিরপরাধ নূর আলীকে এই মামলা থেকে দ্রুত অব্যাহতি দেওয়া হোক। যদি তদন্তে কোনো গাফিলতি হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

এ ব্যাপারে মুঠোফোনে বিএনপি নেতা নূর আলী বলেন, 'আমি জানিও না যে আমাকে হত্যা মামলার আসামী করা হয়েছে। আমাদের গ্রামে যারা আওয়ামী লীগের দোসর আছে তারা আগেও আমাকে নিপীড়ন করেছে এখনও মিথ্যা মামলায় আসামী করে নিপীড়ন নির্যাতন করছে।'


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শান্তিগঞ্জ হত্যা মামলা, নূর আলী মানববন্ধন, সুনামগঞ্জ বিএনপি নেতা, নোয়াখালী গ্রাম হত্যাকাণ্ড, সুনামগঞ্জে রাজনৈতিক হয়রানি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ