জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২ জুন, ২০২৫ ৯:০০ অপরাহ্ন
আগামী ৪ জুন সিলেটের লাক্কাতুরা চা বাগানে চা শ্রমিকদের মধ্যে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করবে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এন আইডল (N IDOL)। সংস্থাটি সিলেট এর ৬টি (লাক্কাতুরা,মালনীচড়া, আলিবাহার,তারাপুর,খাদিম,বুরজান) চা-বাগানে অসহায় ১৫০ টি পরিবার এর ঈদের আনন্দ উপভোগ করতে এই কার্যক্রম হাতে নিয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রশিদ জানিয়েছে, 'মূলত দরিদ্র চা শ্রমিকদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিতরণের মূল উপহার হচ্ছে নতুন কাপড় যা নারী, পুরুষ জন্যই থাকবে।'
এন আইডল এর সভাপতি মো. জামাল রাফি বলেন, 'প্রতিটি উৎসবের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষ উপভোগ করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবার ঈদের আগে চা শ্রমিকদের জন্য এই উদ্যোগ আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।'
অনুষ্ঠানটি বিকাল ৪ টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে। এ সময় সংগঠনের কার্যনিবাহী সদস্য ও চা বাগানের ভ্যালী সদস্য, পঞ্চায়েত, ইউনিয়ন সদস্য উপস্থিত হয়ে উপহারসামগ্রী বিতরণ করবেন।
এন আইডল, চা শ্রমিক ঈদ উপহার, সিলেট চা বাগান,