তাহিরপুরে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ফুটবল ফ্যাস্টিভ্যাল
দৈনন্দিন
প্রকাশঃ ৩১ মে, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে ফুটবল ফেসিভ্যাল সিজন-২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) দিনব্যাপী এই অনুষ্ঠানে উপজেলার চাঁনপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। টুর্নামেন্টে এসএসসি ২০১০ থেকে এসএএসি ২০২৫ পর্যন্ত ১৪টি টিম অংশ নেয়। এতে ট্রাইবেকারে এসএসসি'১৬ ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হোন এসএসসি'২৪ ব্যাচ।
অনুষ্ঠানে চাঁনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম, বাগলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, হাজী ইউনুছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, আজীবন দাতা সদস্য আব্দুল জব্বার, আদিবাসী নেতা এন্ড্রু সলমার প্রমূখ। শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও বিজয়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও পুরষ্কার তোলে দেওয়া হয়।
জমকালো এই অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন মেসার্স তিশা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী তরুণ সমাজসেবক মো. মহিবুর রহমান। এদিকে ফুটবল টুর্নামেন্ট ঘিরে সীমান্তবর্তী চাঁনপুর এলাকায় নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
ফুটবল, ফেসিভ্যাল